ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মেহজাবীনকে শুভেচ্ছা জানালেন সহকর্মীরা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ১২:২১

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্মোধন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। যখন অভিনয় শুরুই করেননি তিনি, মাত্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত; তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য অভিনেত্রী আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয় তার কাছেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই।

সেই শিক্ষক এসেছিলেন মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে। বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, তার শিষ্য শুধু ভালোই করেনি, খুব ভালো করেছে।

অভিনেত্রী জয়া আহসানও রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে। ‘প্রিয় মালতী’ দেখে জয়া বলেন, ‘অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’

অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ’মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।’

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফী, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন ’প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে। গতকাল মঙ্গলবার রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। ভালোবাসায় সিক্ত মেহজাবীনও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বলেছেন, ‘যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।’

উল্লেখ্য, গেল ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ’প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় এতে মালতী চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।

মুক্তির আগেই সিনেমাটি প্রদর্শিত হয় কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ’প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা।

এমএসএম / এমএসএম

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না