৪২ ঘন্টা পর মিলল কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ
দীর্ঘ ৪২ ঘন্টা পর সন্ধান মিলেছে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের লাশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ৭টা ৩০মিনিটের দিকে উপজেলার চিৎমরম ইউনিয়ন এর কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭) এর লাশ ভেসে উঠে। এর আগে একই স্থানেই তারা গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়।
কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা, ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। তাদের লাশ সকাল ৭টা ৩০ মিনিটে একই স্থানে ভেসে উঠেছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
T.A.S / T.A.S
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা