সরবরাহ বৃদ্ধিতে/ খুলনার বাজারে কমেছে শীতকালিন সবজির দাম
খুলনার বাজারে কমেছে শীতকালিন সবজির দাম। কয়েক সপ্তাহ আগে শাক-সবজির লাগামহীন দাম থাকলেও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তা কিছুটা কমেছে। বৃহস্পতিবার খুলনা মহানগরীর নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার, গল্লামারি বাজার, খালিশপুর বাজার, বয়রা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। এছাড়া পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য সামান্য। তবে এ নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।
সবজির খুচরা বাজারে, পাতাকপি ৩০-৪০ টাকা, ফুল কপি ৩০-৩৫ টাকা, পেঁয়াজের কালি ৫০ টাকা কেজি, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ টাকা, মুলা ৩০, কড়লা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, লাল শাক ৩০ টাকা কেজি, লাউ ৪০ টাকা প্রতি পিচ, শশা ৫০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, গাজর ৫০-৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেপে ৪০ টাকা টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও নতুন আলু ৮০ টাকা, আলু ৭০ টাকা কেজি ও পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে।
নগরীর নতুন বাজারে আসা ব্যাংক চাকুরীজীবী সালমান ফারসি জানান, সবজির দাম অনেকটা কমেছে। কয়েকদিন আগেও তো ১০০ টাকায় দু পদের বেশী তরকারী ক্রয় করা যেতো না। আজ দাম কিছুটা কম দেখতে পাচ্ছি।
নগরীর মিস্ত্রিপাড়া বাজারে আসা ফরহাদ হোসেন বলেন, আমরা চারবন্ধু ব্যাচেলর থাকি। হালকা সবজি কিনতে এসেছি। ফুলকপি, পাতাকপির দাম কিছুটা কমেছে। তবে টমেটো,আলুর দাম এখনো নাগালের মধ্যে আসেনি।
নগরীর গল্লামারি বাজারের সবজির খুচরা ব্যবসায়ী কামাল মিয়া বলেন, আমাদের এই বাজারটা মেইন পয়েন্টে হলেও সবজির দাম অনেকটা এখন কম। আগে সরবরাহ কম ছিলো। শীতের শাক-সবজি এখন আসছে বলেই দাম কমেছে। তিনি আরো বলেন, টমেটোর সরবরাহ মোটামুটি। তবে টমেটো বেশী ঢাকায় চলে যায় বলে দাম এখন একটু বেশী।
খুলনা মহানগরীর কাঁচাবাজারের আড়ত ঘুরে জানা যায়, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে শাক সবজি আসছে। এজন্য দাম কমতে শুরু করেছে। মাঝে শাকসবজরি সরবরাহ কম থাকায় কিছু শাকসবজির দাম বেড়েছে। আড়ৎদার শফিকুল বলেন, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন সকালে এবং রাতে এ বাজারে সবজি আসে। খুচরা বাজারের ব্যবসায়ীরা এ বাজার থেকেই শাক সবজি কিনে নিয়ে যায়। গত কয়েক সপ্তাহের তুলনায় সব কাঁচা শাক সবজির দাম কমেছে। আর ব্যবসাও এখন একটু ভালো হয়েছে। দাম বাড়লে খুচরা ব্যবসায়ীরাও অনেক সবজি কিনতে চান না। তবে দাম আরো কমতে পারে বলে তিনি জানান।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন