ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাল্যকালে শ্রদ্ধার প্রেম প্রস্তাব ফিরিয়ে অনুতপ্ত বরুণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ১১:৩৩

বলিউডের সফল তারকা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। পর্দায় একসঙ্গে জুটিও বেঁধেছেন। তবে শৈশবেও তাদের সম্পর্কে ছিল অন্য সমীকরণ। একে অপরের ভালো বন্ধু তারা। মাত্র আট বছর বয়সেই নাকি বরুণকে ভালো লেগে যায় শ্রদ্ধার। সেই মনের কথা প্রকাশও করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন বরুণ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাল্যজীবনের স্মৃতিচারণে এ কথা জানান অভিনেতা। বরুণের কথায় উঠে আসে শ্রদ্ধার দশ বছরের জন্মদিনের অনুষ্ঠানের ঘটনা। অভিনেতা বলেন, ‘শ্রদ্ধা আমাকে নিমন্ত্রণ করেছিল। ও একটা ফ্রক পরেছিল, মনে আছে। ওই জন্মদিনের অনুষ্ঠানেই চারটে ছেলে ছিল। তারা আবার শ্রদ্ধার প্রেমে পড়েছিল। জন্মদিনের অনুষ্ঠান। তাই আমরা সবাই ‘জাম্পিং ব্যাগ’-এ খেলছিলাম।‘

হঠাৎ ওই চার জন ছেলে আমাকে ঘিরে ধরে। ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, ‘শ্রদ্ধাকে তোমার কেন পছন্দ হল না?’” 

এই শুনে সেই চার বালক চেপে ধরে বরুণকে। শ্রদ্ধার জন্য তারা বরুণের ওপর প্রায় চড়াও হয়। বরুণের কাছে তাদের দাবি, “শ্রদ্ধাকেও তোমাকে ভালোবাসতেই হবে।” বরুণ সেই স্মৃতিচারণ করে বলেছেন, ‘আমি কিন্তু মজা করছি না। এই ছেলেগুলো আমার ওপর চড়াও হয়। আমাকে মারধরও করে। আমি প্রেমের প্রস্তাব গ্রহণ করিনি বলে শ্রদ্ধাই ওদের সাহায্যে আমাকে ধোলাই দিয়েছিল। আমিও ওদের পাল্টা মেরেছিলাম যদিও। খুবই নাটকীয় মুহূর্ত ছিল। তারপরে নাচের প্রতিযোগিতায় যোগ দিতে যাই। আমি প্রথম হয়েছিলাম আর শ্রদ্ধা তৃতীয়।‘

কৈশোরে একটি মজার ঘটনা বলেন বরুণ। অভিনেতার কথায়, ‘কিশোরী বয়সে শ্রদ্ধা খুব সুন্দরী হয়ে ওঠে। আমরা আলাদা স্কুলে পড়তাম। ওর স্কুলে ডান্ডিয়া নৃত্যের প্রতিযোগিতা ছিল। আমি যোগ দিয়েছিলাম। আমি ভুল করে একজনকে লাঠি দিয়ে আঘাত করে ফেলেছিলাম। তারপরে নিজেই ভয়ে লুকিয়ে পড়ি। দেখতে পাই, একটা মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। ওই মেয়েটাই ছিল শ্রদ্ধা কাপুর। সেই দিন ওকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। ওর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য সেদিন অনুশোচনা হয়েছিল। তার পর আমাদের বন্ধুত্ব হয়ে যায়।’

এমএসএম / এমএসএম

আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর

কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন

সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি

ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল

৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার

হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা

নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর

কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির

পপির আফসোস

গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই

খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম

তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ