শুরুর আগেই শেষ শাহরুখ কন্যা ও অমিতাভের নাতির প্রেম
বিটাউনে চলছে এখন স্টারকিডদের প্রেম! শাহরুখ খান কন্যা সুহানার সঙ্গে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেম জমে ক্ষীড় অনেক দিন ধরেই। অনুরাগীরা তো ধারণা করেই নিয়েছিলেন, বচ্চন আর খানরা বুঝি বা পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন সুহানা ও অগস্ত্যকে দিয়ে। কিন্তু সেই আশায় গুড়েবালি! সময়ের চর্চিত এই লাভ বার্ডসরা ক্রিসমাস সেলিব্রেশন করলেন আলাদা হয়ে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এবার সুহানা ও অগস্ত্য সবাইকে অবাক করে দুজনে দু জায়গাতে পার্টি করেন। বলিউড তারকাদের জন্য নিজ বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন জোয়া আখতার। সেখানে ভাবনা পাণ্ডে, ফারহান আখতার, তার স্ত্রী শিবানী দান্ডেকর, জাভেদ আখতার, মাহিপ কাপুর, শাহিদ কাপুর, ঈশান খাট্টরের মতো তারকারা একত্রিত হন। আর সেই পার্টিতে একাই গিয়েছিলেন সুহানা। এদিকে অমিতাভের নাতি অগস্ত্য আবার গিয়েছিলেন কাপুরদের বড়দিনের পার্টিতে।
পার্টিতে অগস্ত্য-সুহানার আলাদা অবস্থান নিয়ে অনুরাগীদের মাঝে শুরু হয়েছে তাদের প্রেম ভাঙার জল্পনা। এর পেছনে আরও কিছু কারণ রয়েছে। যেমন কয়দিন আগে সালমান খানের বাড়ির একট পার্টিতেও আলাদা আলাদা আসেন এই দুই স্টারকিড। সালমান খানের ছোট ভাই সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনে এসেছিলেন সুহানা-অগস্ত্য দুজনেই, তবে একসঙ্গে সামনে আসেননি। সে থেকে জল্পনা, সম্পর্ক শুরুর আগেই শেষ হতে চলেছে শাহরুখ কন্যা ও অমিতাভের নাতির প্রেম।
'দ্য আর্চিস' ছবি দিয়ে সুহানার সঙ্গে আত্মপ্রকাশ করেন অগস্ত্যও। শোনা যায় সেখান থেকেই দুজনের প্রেমের শুরু। তাদের সম্পর্ক চর্চায় আসে বিশেষ করে যখন জয়া বচ্চনের জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায় সুহানাকে। শুধু তাই নয়, একবার অগস্ত্য, তার মা শ্বেতা নন্দা ও সুহানা গিয়েছিলেন কফি ডেটে। সেই ছবিও ভাইরাল হওয়ার পরই প্রেম গুঞ্জ তুঙ্গে ওঠে।
এমএসএম / এমএসএম
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী