রোহিত-রাহুল জুটিতে আশার আলো দেখছে ভারত
নটিংহ্যামের প্রথম টেস্ট ড্র হয়েছে। লর্ডসে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-০ লিড নেয় ভারত। আর লিডসে তৃতীয় টেস্টে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। এই অবস্থায় ওভালে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামে দুই দল। মূলত এই টেস্টে যে দল জিতবে, সিরিজ হারের আশঙ্কা কাটিয়ে উঠবে তারা।
সেই লক্ষ্য নিয়ে প্রথম ইনিংসের নিরিখে ৯৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় দিনের শেষে তারা ১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৪৩ রান। লোকেশ রাহুল ২২ ও রোহিত শর্মা ২০ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের থেকে এখনও ৫৬ রানে পিছিয়ে ভারত।
ওভালে টস জিতে ব্যাটিং নিয়ে ইংলিশ বোলিং তোপের মুখে ১৯১ রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৯০ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড। স্বাগতিকরা লিড নেয় ৯৯ রানের। হাসিব ০, বার্নস ৫ ও রুট ২১ রান করে আগের দিনেই আউট হয়েছিলেন।
শুক্রবার দ্বিতীয় দিনে মালান ৩১, ওভারটন ১, পোপ ৮১, বেয়ারস্টো ৩৭, মঈন ৩৫, ওকস ৫০, রবিনসন ৫ ও অ্যান্ডারসন অপরাজিত ১ রান করেন। ভারতের পক্ষে ৩টি উইকেট নেন উমেশ যাদব। ২টি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও জাদেজা। ১টি করে উইকেট গেছে শার্দুল ও সিরাজের পকেটে।
৯৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ধীরে সুস্থেই ব্যাটিং করছেন দুই ভারতীয় ওপেনার। তাড়াহুড়ার কোনও লক্ষণ ছিল না রোহিত ও রাহুলের মধ্যে। দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার ব্যাট করেছেন দুজনে। প্রথম ইনিংসের মতো এই সময়ের মধ্যে তেমন কোনও প্রভাব বিস্তার করতে পারেনি স্বাগতিক বোলাররা। যে কারণে এই দুজনের ব্যাটে বড় স্কোর গড়ার আশাই দেখছে ভারতীয়রা।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি