ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর মিডিয়া ব্রিফ্রিং অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১২-২০২৪ দুপুর ৩:৩৬

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকাতায় আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ইং থেকে ০৩ জানুয়ারি ২০২৫ইং পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় “শাহ্জালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতা উপলক্ষ্যে আজ ২৬ ডিসেম্বর ২০২৪ইং তারিখে জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় মিডিয়া ব্রিফ্রিং এর আয়োজন করা হয়। মিডিয়া ব্রিফ্রিংয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ এবং উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব এ. জেড. খান, টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব) জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম হারুনুর রশীদ ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলামসহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় এবং বিশ্ববিদ্যালয় থেকে ৩০টি ক্লাব অংশগ্রহণ করবে। প্রতিযোগিরা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর এবং বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ বলেন, দেশের ক্রীড়া উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত কাজ করে চলেছে। এরই ধারাবাহিকাতায় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর প্রধান পৃষ্ঠপোষক শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। টেনিস খেলায় অন্যান্য দেশের মত বাংলাদেশে ততটা জনপ্রিয়তা অর্জন করেনি। সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা এবং যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ক্রিকেট, ফুটবলের মত টেনিস খেলাও এদেশে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

T.A.S / T.A.S

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ