ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

স্বৈরাচার পালিয়ে গেলেও এই সমাজ ও দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র করছে: জামায়াতের আমির


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৬-১২-২০২৪ বিকাল ৫:০

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে আজ বৃহস্পতিবার সকালে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আবহমান কাল থেকে আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছে, একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেনি। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে। যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে, তারা কি এ দেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজ ও দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

শফিকুর রহমান আরও বলেন, আমরা এ দেশকে ভালোবাসি, এ দেশ গড়তে চাই। এমন একটি সমাজ ও রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে দুর্নীতিবাজ ও দখলদারদের অস্তিত্ব থাকবে না। যে সমাজে আমাদের মা-বোনেরা ইজ্জতের সঙ্গে গৃহে ও বাইরে সব জায়গায় চলতে পারবে। যেই সমাজে যোগ্যতা অনুযায়ী যুবকেরা কাজ করতে চায়। সেই সমাজ আমরা হাতে হাত রেখে গড়ে তুলব। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই, যেন ন্যায়বিচার পাওয়ার জন্য আদালতের দরজায় গিয়ে মানুষকে কাঁদতে না হয়। বরং আদালত দায়িত্ব নিয়ে মানুষকে ন্যায়বিচার পাইয়ে দেবে। সেই সমাজ গড়তে চাই। মানুষের মুক্তি অর্জন না হওয়া পর‌্যন্ত সাম্যের দিক থেকে, ন্যায়বিচারের দিক থেকে একটি দেশ ও জাতি গঠন না পাওয়া পর‌্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ন্যায়সংগত কাজে সবাইকে পাশে থাকতে ও সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আজম হাদি, খুলনা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসাইন ও সেক্রেটারি আবু ইউসুফ ফকির।

T.A.S / T.A.S

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত