ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতির লক্ষে EC4J-এর প্রি- ওয়ার্কশপ এর আয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ রাত ১০:৫৭

EC4J (এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস) প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। ইসিফোরজে এর আয়োজনে সম্প্রতি ঢাকার সাভারে অবস্থিত বিসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কনফারেন্স রুমে, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাতের ওপর একটি প্রি-ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সেমস গ্লোবালের চিফ কনসালটেন্ট, জাবেদ আহমেদ এবং সেমস গ্লোবালের লিড কনসালটেন্ট কে. এম. রাফিউল মুত্তাকিন একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স), স্থানীয় ব্যবসায়ের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্ম। দুই দিনব্যাপী এ প্রদর্শনীতে থাকছে পাঁচটি নির্বাচিত শিল্প খাতের শতাধিক স্থানীয় প্রদর্শনী স্টল, আন্তর্জাতিক ক্রেতা, সম্ভাবনাময় খাতের প্রদর্শনী, ব্রেকআউট সেশন, গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মাধ্যমে প্রদর্শকরা বৈশ্বিক বাজারে প্রবেশ, ব্র্যান্ড দৃশ্যমানতা, জ্ঞান ভাগাভাগি করা এবং সংশ্লিষ্ট খাতের রপ্তানি বৃদ্ধি প্রভৃতির সুযোগ পাবেন। 

এছাড়া নির্বাচিত রপ্তানি গন্তব্য দেশগুলোতে (ইইউ, উত্তর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ইত্যাদি) মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) আয়োজন, রপ্তানি প্রবৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন, খাতভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং টার্গেট মার্কেটে বিপণনসহ নানাবিধ বিষয় অন্তর্ভুক্ত থাকছে।

উক্ত কর্মশালায় আমিন ট্যানারি লিমিটেড, অ্যাকসেনচার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস, আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড, এ/এস লেদার, এবিএস ট্যানারি লিমিটেড, সদর ট্যানারি লিমিটেড, বেক্সওয়্যার ফুটওয়্যার লিমিটেড, ব্লু হরাইজন লিমিটেড, পিকোমা বিডি লিমিটেড প্রভৃতি চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী ও উৎপাদকরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন