নেইমারের দেশে পৌঁছেছেন মেসিরা
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। নেইমারদের দেশের অনুষ্ঠিতব্য এই ম্যাচে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ইতোমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায়।
সকালে বিশ্রাম নিয়ে বিকেলেই আবারও অনুশীলনে নামবেন ফুটবলাররা। সবাই না হলেও অন্তত যারা ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামেননি তারা অনুশীলনে অংশ নেবেন।
ঘরের মাটিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার এবারের টুর্নামেন্টে ব্রাজিলের স্বপ্ন ভেঙ্গে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেই সুবাদে দেশের হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন কথিত ফুটবল জাদুকর লিওনেল মেসি। শিরোপা আমেজ কাটতে না কাটতে আবারও একে অপরের বিপক্ষে নামছে এই দুদল।
কোপা আমেরিকার ম্যাচের পরে অবশ্য আরও একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামে লিওনেল স্কালোনির শিষ্যরা। ওই ম্যাচে ৩-১ গোল ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে তিতের শিষ্যরা।
প্রসঙ্গ, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এখন পর্যন্ত সাতটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। নিজেদের প্রত্যেকটি ম্যাচেজয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে ৪টি ড্রয়ের বিপরীতে ৩টি ম্যাচ ড্র করেছে লিওনেল মেসি ও তার দল।
ফলে স্বভাবতই দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে ব্রাজিল। ৭ ম্যাচে তাদেরে সংগ্রহ ২১ পয়েন্ট। এদিকে সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১৫ পয়েন্ট। এছাড়া ১২ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর এবং ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে উরুগুয়ে।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস
এবার মেসির রেকর্ডে নজর এমবাপের
উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া
২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি
তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়
ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট
বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন ক্লোসাকে
ফুটবলপ্রেমীদের জন্য মহোৎসব, একদিনে মাঠে নামছে তিন তারকা
‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’