ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৬:০

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার(২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি  ভুক্তভোগী পরিবারের৷  ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আসামমুড়া গ্রামের মাঝহাটির রহিদ আলী, হাফিজুর রহমান ও ফয়জুর রহমান। বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে আসামমুড়া মাঝহাটিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ৩টি বসতঘর,  আসবাবপত্র, নগদটাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। 

ভুক্তভোগীরা বলেন,  আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমাদের কোনো জমানো টাকা নাই, যেই টাকা দিয়ে ঘর তুলবো। এখন সরকার যদি সাহায্য করে তাহলে ঘর তুলতে পারবো।’

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে শুকনো খাবার, শীতবস্ত্র ও ঢেউটিন বিতরণ করেছি৷ আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে৷

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত