ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

ইউএস ওপেনে টিনএজ তারকাদের ইতিহাস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ১১:৩৪

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতটা ছিল আর্থার অ্যাশে নক্ষত্রপতন ও টিনএজ সেনসেশনদের ইতিহাস রচনার রাত। এই রাতে পুরুষদের তিন নম্বর বাছাই স্টেফানোস সিসিপাসকে হারিয়ে ইতিহাস রচনা করেছেন স্প্যানিশ টিনএজার কার্লোস অ্যালকারাজ গারফিয়া। আর চার বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন বিশ্বের তিন নম্বর বাছাই নারী টেনিস তারকা নাওমি ওসাকাকে হারিয়ে টেনিসবিশ্বকে বিস্মিত করলেন আরেক টিনএজার লেইলাও।

মানসিক অবসাদে ভোগায় ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেয়ার পর ইউএস ওপেনে ফিরেছিলেন নাওমি ওসাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের থেকে প্রত্যাশাও ছিল অনেক বেশি। তবে ১৮ বছরের কানাডিয়ান সুন্দরী লেইলা অ্যানি ফার্নান্ডেজের কাছে তো ম্যাচ হারলেনই, উপরন্তু কোর্টে বারংবার মেজাজ হারিয়ে বিতর্কের মুখে জাপানের টেনিস তারকা। এর আগে কোনদিনও গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে পৌঁছাননি বিশ্বের ৭৩ নম্বর বাছাই লেইলা অ্যানি।

প্রথম সেটে হারলেও ১৮ বছরের লেইলা পরে ৫-৭, ৭-৬(২), ৬-৪ ব্যবধানে ওসাকাকে পরাস্ত করেন। ম্যাচে একাধিকবার মেজাজ হারান ওসাকা। মানসিক অবসাদে ভোগা ওসাকা ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে নিজের একাগ্রতা হারিয়ে ফেলেন। একাধিকবার কোর্টে নিজের ব়্যাকেট তো ছুঁড়ে ফেলেনই, এমনকী ইচ্ছাকৃতভাবে দেরীতে সার্ভ করায় শুনতে হয় কোর্টে উপস্থিত দর্শকের কটাক্ষও।

এই ম্যাচের পর পর্যদুস্ত ওসাকা পুন:রায় কোর্ট থেকে কিছুদিন বাইরে থাকার সিদ্ধান্তের কথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি জানি না কবে আমি পরবর্তী ম্যাচটি খেলব। আমার মনে হয়, আমি খেলা থেকে আপাতত কিছুদিনের বিরতি নেব।’

এদিকে, রাফায়েল নাদালের রাজত্বের পর তাঁকেই স্প্য়ানিশ টেনিস জগতের পরবর্তী তারকা হিসাবে মনে করছেন অনেকেই। সেই কার্লোস অ্যালকারাজই এদিন তাঁর যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিলেন ইউএস ওপেনে। পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে বিশ্বের তিন নম্বর টেনিস তারকা স্টেফানোস সিসিপাসকে পরাজিত করে ইতিহাস গড়লেন ১৮ বছর বয়সী তারকা।

১৯৭৩ সালে এটিপি ব়্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে প্রথম তিনে থাকা টেনিস তারকাকে পরাস্ত করেন অ্যালকারাজ। ম্যাচের প্রথম সেটেই ৬-৩ ব্যবধানে এগিয়ে গেলেও ৪-৬ ব্যবধানে দ্বিতীয় সেট হারেন অ্যালকারাজ। এরপরই শুরু হয় চূড়ান্ত নাটক। তৃতীয় সেটে টাইব্রেকারে স্প্যানিয়ার্ড ৭-৬ (২) জিতলেও, চতুর্থ সেটে তাঁকে ০-৬ ব্যবধানে উড়িয়ে দিয়ে কড়া বার্তা দেন সিসিপাস।

তবে তাতে দমে যাননি টিনএজ সেনসেশন। পঞ্চম সেটে দুই তরুণের লড়াইয়ে মুগ্ধ হয়ে থাকল যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়াম। চার ঘণ্টারও অধিক সময়ের এক ঐতিহাসিক লড়াইয়ের পর পঞ্চম সেটও ট্রাইব্রেকারে পৌঁছায় এবং সিসিপাসকে ৭-৬ (৫) ব্যবধানে হারিয়ে সেট ও ম্যাচ নিজের নামে করে নেন অ্যালকারাজ। 

প্রসঙ্গত, ১৯৮৯ সালে পিট সাম্প্রাস ও মাইকেল চ্যাঙের পর কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে নিজের জায়গা পাকা করলেন অ্যালকারাজ।

ম্যাচের পর বিশ্বের এই ৫৫ নম্বর বাছাই বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আজ কোর্টে কি হয়েছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, আমি স্টেফানোস সিসিপাসকে এক ঐতিহাসিক ম্যাচে পরাস্ত করেছি। আমার জন্য গোটাটাই স্বপ্নের মতো।’ 

অন্যদিকে, ম্যাচে সামান্য হলেও ক্লান্ত দেখিয়েছে সিসিপাসকে। সেটের মাঝে দীর্ঘ সময় ব্রেক ও খেলার ধরণ দেখেই তা বোঝা গিয়েছিল।

প্রীতি / প্রীতি

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি

ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির

চীনের বিপক্ষেও হাই লাইন ডিফেন্স!

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়

ইরান যুদ্ধ : সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্পিনময় ম্যাচে জ্যাকসের বিশ্বরেকর্ড

প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে মায়ামির জয়

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি

নিষিদ্ধ মঞ্জুরুলের শাস্তি নিয়ে যা বললেন রুবাবা দৌলা

প্রতিপক্ষ-সূচি ঘোষণার পর নতুন ঝামেলায় রোনালদোর পর্তুগাল

বেনফিকা ম্যাচের আগে দুঃসংবাদ পেল রিয়াল