শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত পথচারী বৃদ্ধের নাম আবুল মিয়া(৫৬)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি নতুন বাজার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরও দুই আরোহী।শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের কাঁশিজুলি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান,রাত ১০ টার দিকে মোটরসাইকেল নিয়ে তিন যুবক বেপরোয়া গতিতে বরমী থেকে গফরগাঁও উপজেলার দিকে যাচ্ছিল।বরমী ইউনিয়নের কাঁশিজুলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ধাক্কা দেয়।এতে গুজরত আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান,রাতের বেলা বাড়ির পাশে রাস্তা দিয়ে হাটতে ছিলেন। হঠাৎ দ্রুত গতির মোটরসাইকেল পেছন থেকে এসে ধাক্কা দিলে তিনি গুজরত আহত হন।আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে হাসপাতালে নেওয়ার মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সুজন কুমার পন্ডিত বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।লাশ হাসপাতাল থেকে বাড়ি আনা হচ্ছে।লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
T.A.S / T.A.S
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার