ঢাকার কুখ্যাত সন্ত্রাসী ‘স্পিকার সোহেল’ গ্রেপ্তার
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৬টি মামলার এজাহার নামীয় আসামি মো. সোহেল রানা ওরফে স্পিকার সোহেলকে (৩৩) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টায় কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির কলাবাগান থানা সূত্রে জানা যায়, ২৭ ডিসেম্বর ভোরে ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেপ্তার করে থানার টহল পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটিং প্লায়ার্স (প্লাস), একটি প্লায়ার্স ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার সোহেল রানা ডিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডিএমপির কলাবাগান ও তেজগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি এবং মাদকসহ ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
T.A.S / T.A.S
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়