ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে হত্যা না আত্মহত্যা নিয়ে গুঞ্জন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ১:৫৪

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা কর‍া হয়েছে নাকি আত্মহত্যা করেছে- এ নিয়ে জনগণের মাঝে চলছে গুঞ্জন। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তাড়াশ পৌরসভার  জাহাঙ্গীরগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের নাজেম সরকারের বাড়িতে তার স্ত্রী রোজিনা খাতুন (৩০) বারান্দার চালের সাথে গলায় কাপড়ের ফালি দিয়ে ফাঁসিতে ঝুলছিল। রোজিনা তাড়াশ সদরের দক্ষিণপাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে। প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীরগাঁতী মৃত গোলাম সরকারের ছেলে নাজেম সরকারের সাথে তার বিয়ে হয়। তাদের ১৩ বছর বয়সী ‍একটি প্রতিবন্ধী কন্যাসন্তান আছে।

আরো জানা গেছে, কিছুদিন আগে গ্রাম্য সালিশে নাজেম সরকার ও রোজিনা খাতুনের তালাকের ব্যবস্থা করা হয়। গ্রাম্য সালিশে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ২ ল‍াখ টাকা এবং প্রতিবন্ধী মেয়েকে তার বাবা নাজেম সরকার এক বিঘা জমি ও এক লক্ষ টাকা দেবেন মর্মে প্রতিশ্রুতি দেন। ওই দিনই স্ত্রীর ২ লোখ টাকা পরিশোধ করেন। বাকি থাকে মেয়ের প্রতিশ্রুতি।

এদিকে, রোজিনা খাতুন তাড়াশে তার ভাই শহিদুল ইসলামের বাসায় আশ্রয় নিয়েছিলেন। নাজেম সরকারের ভাই নওয়াব সরকার ওই মেয়ের টাকা ও জমি দেওয়ার নাম করে রোজিনা খাতুনকে ডেকে নিয়ে যায়। পরে প্রতিবন্ধী মেয়ের টাকা ও জমি না পেয়ে লাশ হয়ে ফেরেন তাড়াশ থানা পুলিশের হেফাজতে। এ ঘটনার পর নাজেম সরকারসহ ওই পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।

মৃত রোজিনার ভাই শহিদুল ইসলাম বলেন, আমার বোনকে ডেকে নিয়ে মেরে ফেলেছে। এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে।

জামান / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট