ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

দিনাজপুর বীরগঞ্জে জামায়াত আমির বলেন, একদল ষড়যন্ত্রকারী দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৩০-১২-২০২৪ দুপুর ৩:৪৭

দিনাজপুর বীরগঞ্জে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। দুনিয়ার বুকে এমন কোনও জাতি নাই যারা বিভক্ত হয়ে সম্মান ও মর্যাদা লাভ করেছে এবং উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে।

এই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে, আমরা এই বিভক্তির কবর রচনা করতে চাই।’ তিনি বলেন, ‘আমাদের এখন দরকার জাতীয় ঐক্য। আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি শক্ত হাত এই ষড়যন্ত্র রুখে দেবে। আমাদের এই দেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশের তাহলে কেন এমন হলো? এর কারণ হচ্ছে যারা এর আগে দেশ পরিচালনা করেছে তাদের কারণে। তারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, এদেশের মানুষের সম্পদ বাইরের দেশে পাঠিয়েছেন। বিগত ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আগে তারা টাকা পাঠিয়ে দিয়েছেন পরে তারা নিজেরাও পালিয়েছেন। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না।

গতকাল ৩০ ডিসেম্বর সকালে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক এক করে শীর্ষ ১১ নেতাকে বিগত সরকার খুন করেছে। বিচারিক আদালতের নামে হত্যা করেছে। তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি।’ তিনি বলেন, ‘৫ আগস্টের পরে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারেন। আগে মানুষ আতঙ্কের সংস্কৃতির মধ্যে ছিল। ৫ আগস্টের পর শুধু জামায়াতে ইসলামের নয়, পুরো বাংলাদেশের মানুষের মুক্তির সঙ্গে স্বাধীনতা অর্জন হয়েছে।’ জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জেলার সেক্রেটারি জেনারেল এনামুল হক, বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী

সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ

রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত