বারভিডা'র ৩১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বারভিডা কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪) 'র ৩১তম বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর,২০২৪ (সন্ধ্যা ৭.০০-রাত ১১টা পর্যন্ত) রাজধানীর এক কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বারবিডা'র প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন। এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন সংগঠনের ঢাকা, চট্রগ্রামসহ সারাদেশের সদস্যরা। আগামীতে বারভিডার কার্যক্রম কি হবে তা নিয়ে বিস্তর আলোচনা করেন প্রায় ১৫ জন সদস্য। শীত আর ব্যবসায়িক ব্যস্ততা সত্বেও বার্ষিক সাধারণ সভায় যোগ দেয়ায় বারভিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন উপস্হিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । এজিএম-এ পূর্ববর্তী বৎসরের এজিএম'র কার্যবিবরণী,সেক্রেটারি জেনারেল কর্তৃক বার্ষিক প্রতিবেদন, (২০২৩-২০২৪) বর্ষের নিরীক্ষা প্রতিবেদন ও পরবর্তী বছরের বাজেট অনুমোদন এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ বিষয়ে হাততালি দিয়ে স্বতস্ফূর্তভাবে সর্মথন দেন উপস্থিত সদস্যরা। সাধারণ সদস্যবৃন্দের উন্মুক্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট,সেক্রেটারি জেনারেলসহ ইসি নেতৃবৃন্দ। সদস্যদের দাবীসমূহ পূরণের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন বিদায়ী প্রেসিডেন্ট ডন। তিনি নবনির্বাচিত সভাপতির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়