নতুন বছরের শুরুতে দারুণ মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার নিয়ে এলো অনার বাংলাদেশ
শুরু হয়েছে ২০২৫ সালের যাত্রা, আর এই নতুন যাত্রার আনন্দ আরো কিছুটা বাড়িয়ে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড অনার বাংলাদেশ নিয়ে এসেছে তাদের এযাবতের সবচেয়ে বড় মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার! ০১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত অনারের বিভিন্ন মডেলের প্রিমিয়াম স্মার্টফোনে গ্রাহকরা আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
৫০,০০০ টাকার বিশাল মূল্যছাড় অফারে বিশ্বের অন্যতম স্লিম ফোল্ডেবল স্মার্টফোন অনার ম্যাজিক ভি২ এখন পাওয়া যাচ্ছে মাত্র ১,৪৯,৯৯৯ টাকায়। ফোনটিতে দূর্দান্ত স্ন্যাপড্র্যাগন ৮ জেন ২ প্রসেসর-সহ আধুনিক সব ফিচার যুক্ত করা হয়েছে। অন্যদিকে, যুগান্তকারী ফ্যালকন এআই ক্যামেরা সহ অসাধারণ সব ফিচারে সমৃদ্ধ অনার ম্যাজিক ৬প্রো অফার মূল্যে এখন পাওয়া যাচ্ছে মাত্র ১,১৪,৯৯৯ টাকা, এক্ষেত্রে গ্রাহকদের সাশ্রয় হচ্ছে ১৫,০০০ টাকা।
এছাড়াও নির্ধারিত ডিভাইসে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে অনার। এআই-এনহ্যান্সড পোর্ট্রেট ফটোগ্রাফি প্রেমীরা অনার ২০০ (১২জিবি+৫১২জিবি) ফোনটি এখন পাচ্ছেন মাত্র ৫৯,৯৯৯ টাকায়; এবং অনার ২০০ প্রো (১২জিবি+৫১২জিবি) পাচ্ছেন মাত্র ৭৬,৯৯৯ টাকায়। আরো দুটি সেরা মডেল – অনার এক্স৯বি ৫জি এবং অনার এক্স৮বি’তেও ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের নিশ্চয়তা দিয়েছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি।
দেশব্যাপী অনারের সকল অনুমোদিত ব্র্যান্ড শপ থেকে গ্রাহকরা এই অফার উপভোগ করতে পারবেন। স্মার্টফোন আপগ্রেড করার কথা ভাবছেন, কিংবা নতুন বছরের উপহার হিসেবে প্রিয়জনকে নতুন ফোন দেয়ার কথা ভাবছেন – এমন যে কারো জন্য অনারের এই অফার রীতিমতো বছরের সেরা সুযোগ হতে পারে! বিস্তারিত তথ্য ও শর্তাবলীর জন্য নজর রাখুন অনারের অফিসিয়াল ফেসবুক পেজে। জানুয়ারির শেষেই অফারটির মেয়াদ শেষ হচ্ছে, তাই একদমই দেরি করা যাবে না!
T.A.S / T.A.S
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন