ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিলুপ্ত হয়েছে স্বৈরাচারী সরকার 

আওয়ামী যুবলীগের চাঁদাবাজি থামানো যাচ্ছে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৪ রাত ৯:৪

রফিকুল ইসলাম খান :

গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে যায় তৎকালীন আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিলুপ্ত হয় ১৭ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা। আওয়ামী লীগ আর তার সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাকর্মী দেশ থেকে পালিয়ে যায়, আবার বিভিন্ন মামলায় অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের আওয়ামী ও যুবলীগের বেশির ভাগ নেতারা আংঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন।

ভূমি দখল, চাঁদাবাজি, অন্যায় ও অত্যাচার প্রতিনিয়ত তাদের কাজের রুটিন তৈরি হয়ে ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে পর কিছুদিন তাদের চাঁদাবাজি বন্ধ হলেও আবারও শুরু করেছে কিছু আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরকম চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানার খালপাড় বাজার, রূপায়ণ সিটির দক্ষিণ পাশের সড়ক ঘেষে। দখল ও চাঁদাবাজ  মো রফিক, আব্দুস সাত্তার, কামাল হোসেন, জামাল হোসেন ও সাইফুল এর নেতৃত্বে খালপাড় কাঁচাবাজার এলাকায় অবৈধভাবে দোকান উঠিয়ে ভাড়া তুলে আসছে এবং চাঁদাবাজি করে আসছে নিয়মিতই।

ওই জায়গায় মোট ৭০-৮০ টি দোকান বসিয়ে তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে এলাকায় অনেকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে চার পাঁচ দিন আগে ওই এলাকায় একটি ভয়াবহ মারামারির ঘটনাও ঘটে এবং চাদাবাজি বন্ধে ৫৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সাঈদ নিষেধ ও বাঁধা সৃষ্টি করলে, চাঁদাবাজ কামালসহ তার কিশোর গ্যাং বাহিনী দিয়ে যুবদল নেতা আবু সাঈদ’কে মারধর করে। তার সাথে থাকা স্বর্নালংকার-সহ টাকা পয়সা লুট করে নেয় বলে জানিয়েছেন আবু সাঈদ।

এ ঘটনাকে কেন্দ্র করে মো. আবু সাঈদ তুরাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। একই সাথে চাঁদাবাজ কামাল-সহ তার বাহিনীর সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে জানতে কামাল গং দের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি

জামিল আহমেদ / জামিল আহমেদ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন