দেশের উচ্চ শিক্ষিত মানুষেরা কলমের আগা দিয়ে দেশের সম্পদ চুরি করেঃ ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আমাদের দেশের উচ্চ শিক্ষিত মানুষেরা কলমের আগা দিয়ে দেশের সম্পদ চুরি করে। এ দেশে টাকা না দিলে ফাইল নড়ে না। টাকা ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যায় না। এ টেবিলেও টাকা ঐ টেবিলেও টাকা দিতে হয়, এটা কি? এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি।
তিনি গত (২৮ ডিসেম্বর) শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতার জন্য পাগল। একবার ক্ষমতায় গেলে আর নামতে চাই না। ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় বসার জন্য যত মানুষ মারা লাগে, মারার জন্য প্রস্তুত থাকে। তারপরও আমাদের ক্ষমতায় থাকতে হবে। যারা ক্ষমতার পাগল নয়ছয় করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকে। তাদের পরিণতি ইতিহাসে অত্যান্ত মার্মান্তিক।
তিনি বলেন, ইতিহাস বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জোর করে ৫২ বছর ক্ষমতায় ছিল। কিন্তু তিনিও সারা জীবন ক্ষমতায় থাকতে পারে নাই। দেশ থেকে তাকে চলে যেতে হয়েছে। আমি কোন কারণে ক্ষমতায় থাকবো? যারা জনগনের ভোটে নির্বাচিত হবে, তাদেরই ক্ষমতায় থাকা উচিত। জোর করে ক্ষমতায় থাকার মানষিকতা বর্জন করতে হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, আগামী দিনেও এদেশে নির্বাচন তবে। তবে আগামীতে এ দেশে দিনের আলোয় র্নিবাচন হবে, ইনশায়াল্লাহ। যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনের আলোতে ভোট দিবেন। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান। আমারা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো।
তিনি বলেন, আমাদের দেশ স্বাধীন, সিঙ্গাপুরও স্বাধীন। কিন্তু সিঙ্গাপুর অনেক উন্নত হয়েছে। আর আমাদের দেশ তাদের চেয়ে অনেক পিছিয়ে আছে। দেশ উন্নত হবে কিভাবে? যেখানেই যান সেখানেই চুরি আর চুরি। লক্ষ শহীদেও রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ। কারা আমাদের এই দেশকে পিছিয়ে দিলো? এর জন্য অনেকেই দায়ী। দেশের সম্পদ লুট করে বিদেশে বড় বড় জায়গায় ঘর বানায়। তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
তাফসীরুল কোরআন মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপত্বিতে ও কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদের তত্বাবাধনে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খাঁন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, ওই মাদ্রাসার মুতাওয়াল্লী ও সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। এ সময় আরো উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সালাম মন্ডল, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইকো দেওয়ান, কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনির বাবুসহ আরো অনেকে। পরে তাফসীরুল কুরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামা একরাম বয়ান করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু