ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও সমাপনী অনুষ্ঠিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩১-১২-২০২৪ রাত ১১:৯
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার ৩১শে ডিসেম্বর বিকেলে হেলিপ্যাড মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়। বালকদের খেলায় টাইব্রেকারে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চেংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। অপরদিকে বালিকা খেলায় কলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়। 
 
এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি  আতাউর রহমান,সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামির সাধারণত সম্পাদক রজব আলী,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক,সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর,রহমান,স্কাউট কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী,প্রধান শিক্ষক কাজি আইয়ুব আলী ও কুসমত আলী, হামিদুর রহমান, আব্দুল মান্নান ও সাংবাদিক লেমন সরকারসহ শিক্ষক-শিক্ষিকা, খেলোয়াড় ও দর্শকবৃন্দ। 
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন- সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেন। পরে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি পুরস্কার দেয়া হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির