ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে জীবনকে অসাধারণ করে তুলতে পারি’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ১২:৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন। ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের ভালো লাগা খারাপ লাগার বিষয়গুলো শেয়ার করে থাকেন। এদিকে সাফা কবির সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। পোস্ট করে অভিনেত্রী উল্লেখ করেছেন, ‘চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে জীবনকে অসাধারণ করে তুলতে পারি।’সাফার কথায়, ‘ভালবাসা দাও, স্নেহ করো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই বছর আপনাদের স্বপ্ন বৃদ্ধি হোক, হৃদয়ে আনন্দ এবং আত্মায় ইতিবাচকতা নিয়ে আসুক। জীবন একটি ক্যানভাস - এটিকে সাহসী স্বপ্ন, প্রাণবন্ত উদারতা এবং সীমাহীন আশা দিয়ে আঁকুন।’
শেষে লিখেছেন, ‘আসুন এই বৃদ্ধির পথে হাতে হাত রেখে ইতিবাচকতা ছড়িয়ে দেই। একসাথে, আমরা চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে পারি এবং জীবনকে অসাধারণ করে তুলতে পারি। আপনাদের সবাইকে ভালোবাসি।’ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা কমেন্ট বক্সে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, ‘শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরের জন্য সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সবার জীবনেই নেমে আসুক অনাবিল সুখ ও শান্তি।’
প্রসঙ্গত, আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সাফা কবির মিডিয়া জগতে পা রাখেন। এরপর প্রাণ পিনাট বার ও প্যারাসুট নারকেল তেলের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। 

 

Aminur / Aminur

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না