ধামইরহাটে সাংবাদিক এম এ মালেক ও আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা প্রদান
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার কবি এস এম আব্দুর রউফ কর্তৃক সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে কবি এস এম আব্দুর রউফের উদ্যোগে সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেন্দ্র জনপদের ইতিহাসবিদ প্রফেসর মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে দুই সাংবাদিককে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাক্তন শিক্ষক, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, ওসি আব্দুল মমিন, প্যানেল মেয়র ও প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, মেহেদী সরকার, বিডিসি’র ক্রাইম নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
কবি এস এম আব্দুর রউফ জানান, সমাজের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি, কবি ও গুনি ব্যক্তিত্বের প্রশংসা, দায়ী ব্যক্তিদের নিন্দা প্রচারসহ সময়উপযোগী উন্নয়নসহ সকল প্রকার সত্য উৎঘাটনে ভূমিকা রাখায় সিনিয়র সাংবাদিক এম এ মালেক ও আলোকিত সমাজ গঠনে অনিয়ম, অসঙ্গতির বিষয় সমুহের প্রচার, নন্দিত’র কদর ও নিন্দিত’র নিন্দা, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাসহ প্রভূতি প্রকাশ এবং নিরীহদের পাশে দাড়ানোর বিশেষ ভূমিকা রাখায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু মুছা স্বপনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছি, পর্যায়ক্রমে সকল সাংবাদিককে মুল্যায়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
জামান / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত