ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে এবার পর্যটকদের জন্য নির্মিত হলো প্রিমিয়াম ইকো কটেজ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৩:৪২

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবার পর্যটকদের জন্য নির্মিত হয়েছে প্রিমিয়াম ইকো কটেজ। কাপ্তাইয়ের নতুন বাজার সংলগ্ন রিভারভিউ পার্কে এই ইকো কটেজ চালু হয়েছে। প্রিমিয়াম ইকো কটেজে রাত্রী যাপনের মাধ্যমে পর্যটকরা কর্ণফুলী নদী ও সীতা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগের সুযোগ পাবে। 

কাপ্তাই রিভারভিউ পার্ক কতৃপক্ষ জানায়,  উদ্বোধন উপলক্ষে জানুয়ারি মাস জুড়ে রুম বুকিং এর উপর থাকছে ৫০% ডিসকাউন্ট। 
জনপ্রতি মাত্র ২০০০ টাকায় পাচ্ছেন প্রিমিয়াম ইকো কটেজ। প্রিমিয়াম ইকো কটেজে থাকছে রুম থেকে সূর্যাস্তের দৃশ্য, পাহাড় ও নদীর অপরুপ ভিউতে বারান্দা, প্রিমিয়াম ওয়াশরুম, গিজার,প্রয়োজনীয় প্রসাধন সামগ্রী। এছাড়া পর্যটকদের জন্য থাকছে ওয়েলকাম ড্রিংকস,
সকালের নাস্তা, রাতে বারবিকিউ। সেইসাথে ইকো কটেজ এর পাশেই থাকছে কিডস জোন। যেখানে বাচ্ছারা খেলাধুলার ব্যবস্থা রয়েছে। থাকছে ক্যাম্প ফায়ার, সিসিটিভি মনিটরিং ও ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা।

এই প্রিমিয়াম ইকো কটেজে থাকাকালীন পর্যটকরা আরো কিছু সুবিধা পাবে। যেমন:-  দেশীয় ও ঐতিহ্যবাহী খাবার, ফাস্টফুড এবং স্ন্যাকস সহ রেস্তোরাঁর সুবিধা।  কাপ্তাই হ্রদে কায়াকিং, হিলটপ রিসোর্টে সুইমিং সাঁতার, কায়াকিং পিক অ্যান্ড ড্রপ পরিষেবা পাবে। এছাড়া ৫ বছরের নিচের বাচ্চাদের জন্যে রুম ট্যারিফ একদম ফ্রী। বুকিং এর জন্য যোগাযোগ - 01769-322182। 

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙামাটির কাপ্তাইয়ে নান্দনিক এই প্রিমিয়াম ইকো কটেজ চালু হওয়ার পর্যটকসহ সকলের মাঝে আনন্দ বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা