ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ারে উঠে পড়লেন নারী, পরে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৩:৪৫

রাজধানীর গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট টাওয়ারের ৬০ ফুট উঁচু পর্যন্ত উঠে পড়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, আজ বুধবার সকাল ৯টার পর বিষয়টি জানা যায়। পরে এক প্রত্যক্ষদর্শী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ বুধবার সকাল সাড়ে ৯টায় একজন কলার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানান, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইতুল মোকাররমের মহিলা গেটের কাছে ফ্লাডলাইট টাওয়ারে আনুমানিক ৬০ ফুট উঁচুতে উঠে বসে আছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।’
পরে ৯৯৯-থেকে সংবাদ পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাঁকে পল্টন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

Aminur / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন