ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে দেশীয় অস্ত্রসহ ২ ছিনতাইকারী গ্রেফতার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ৪:৮

বগুড়া শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের অন্তর্ভুক্ত আঞ্চলিক সড়কে রিকসাচালক জেল হককে (৩০) গলা ও হাতে ছুরিকাঘাত করে অটোরিকসা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া রিকসা ‍এবং ছিনতাইকাজে ব্যবহৃত ছুরিসহ দুই যুবককে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ কর‍া হয়।

এর আগে শুক্রবার বিকেল তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাট জেলার মোংলা উপজেলার কানাইনগর গ্রামের টিটু হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (২৩) এবং শেরপুর উপজেলার উলিপুর নতুনপাড়া গোরস্থান এলাকার মৃত আব্দুল রহমানে ছেলে নয়ন ইসলাম (২৫)।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দুই যুবক শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা মাজার এলাকা থেকে ফাঁসিতলা যাওয়ার কথা বলে রিকসায় ওঠে। পরবর্তীতে ফাঁসিতলা না গিয়ে তারা হামছায়াপুর কাঁঠালতলা আসার কথা বলে। কিছুদূর আসার পর মসজিদের পাশে খন্দকারটোলা দক্ষিণপাড়ায় নির্জন এলাকা পেয়ে পেছন থেকে এক যুবক রিকসাচালক উচড়ং গ্রামের খয়বর হোসেনের ছেলে জেল হককে গলায় ছুরিকাঘাত করে। রিকসাচালক জেল হক জীবন বাঁচানোর তাগিদে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং রিকসাটি নিয়ে চলে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রাস্তায় রক্তমাখা অবস্থায় উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা আশঙ্কাজন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শজিমেকে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ১৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করেছি এবং রিকসা ও তাদের ছিনতাইকাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান