একসঙ্গে তিন তারা
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত একাধারে একজন নাট্যকার, পরিচালক ও লেখক। তবে অভিনেতা পরিচয়েই বেশি পরিচিত ও দর্শকপ্রিয়তা পেয়েছেন। নিয়মিত অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় একটি ওভিসির শুটিং করলেন।
গৌতম সাহার আয়োজনে মুস্তফা তারিক হাদীর পরিচালনায় হাউজকলস হোমকেয়ারের বিজ্ঞাপনে আবুল হায়াতের সঙ্গে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী দিলারা জামান ও জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। ওভিসিটি নির্মাণ করা হয়েছে আমেরিকার ভার্জিনিয়ার এর কোম্পানি হাউজকলস হোমকেয়ারের জন্য।
বিজ্ঞাপনটি নির্মাণের কারণ ব্যাখ্যা করে কোম্পানির কর্ণধার ফখরুল ইসলাম স্বপন বলেন, “আমরা ভার্জিনিয়াতে বয়স্ক বাবা-মার সেবার জন্য মানবিক দিক চিন্তা করে বাবা-মায়ের সেবা করেই উপার্জনের একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের এই মানবিক উদ্যোগকে প্রবাসী বাঙ্গালিদের মাঝে ছড়িয়ে দেয়াই আসল উদ্দেশ্য।”
কোরিওগ্রাফার ও আয়োজক গৌতম সাহা বলেন, “আমি মূলত সেলিব্রিটিদের নিয়ে ফটোশুট, ভিডিও শুটের কাজ করি। কিন্তু ওভিসি এটা আমার প্রথম কাজ এবং প্রথম কাজ হিসেবেই আবুল হায়াত স্যার, দিলারা জামান ম্যাডাম এবং শখের মতো বড় শিল্পীদের নিয়ে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত। আশা করি, কাজটি দেখে সবার ভালো লাগবে।”
এমএসএম / এমএসএম
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী