ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কঠোর লকডাউনের ভেতর অস্ট্রেলিয়ায় রেকর্ডসংখ্যক করোনায় সংক্রমিত


সুরঞ্জিত বিশ্বাস সুমন, সিডনি photo সুরঞ্জিত বিশ্বাস সুমন, সিডনি
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ৪:১১

গত দুই মাসের বেশি সময় কঠোর লকডাউন থাকা অবস্থায়ও অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে রেকর্ডসংখ্যক সংক্রমিত হচ্ছে প্রতিদিনই। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) এই রাজ্যে করোনায় আক্রন্ত হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।

নিউ সাউথ ওয়েলসের প্রধান গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জানান, গোষ্ঠী সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যারা করোনা মহামারীতে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। অস্ট্রেলিয়া সরকার নিউ সাউথ ওয়েলসে করোনা ভাইরাসের বিধিনিষেধ কার্যকর করার জন্য সেনা সদস্য মোতায়েন করেছে। ‍এছাড়া ১২টা এলাকায় রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ দেয়া হয়েছে।

এছাড়া মেলবোর্ন ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিও চলছে কঠোর লকডাউন। মেলবোর্নে আজ করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০ জন। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে ‍আক্রান্ত হয়েছেন ৩২ জন।

এদিকে, সংক্রমণ বেড়ে চললেও টিকাপ্রাপ্ত ও জরুরি সেবাদানকারীদের জন্য লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। তবে তার জন্য জরুরি কাজের অনুমতি নিতে হচ্ছে সরকার থেকে।

করোনা ভাইরাসে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটিই বেড়ে চলছে। এ পর্যন্ত কমপক্ষে ৩ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সর্বশেষ সিডনির বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ রোজল্যান্ড নিবাসী আনোয়ারুল আলম বিজু গত রাত ১২টার দিকে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি অস্ট্রেলিয়ার তৃতীয় বাংলাদেশি, যিনি করোনায় মারা গেলেন। সদ্যপ্রয়াত আনোয়ারুল আলম বিজু প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত ২০ আগস্ট সিডনির ল্যাকেম্বার বাসিন্দা ৬৭ বয়স্ক এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে রয়েল প্রিন্স আলফ্রেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গত ১ অগাস্ট সিডনির হোলসওরদ্ধি নিবাসী প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আসাদুজ্জামান (৯৬) লিভারপুল হাসপাতালে মারা যান। এতে বাঙালি কমিনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / জামান

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা