ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মানবতার রাজনীতি ছাড়া জীবন-দেশ-ধর্ম ধ্বংস হয়ে যাবে : আল্লামা ইমাম হায়াত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৫ বিকাল ৬:১৩

একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতি গড়ে তুলতে নরসিংদীর বেলাবতে মানবতা ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লবের মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় নরসিংদী জেলার বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান জনাবা ফাতেমা হায়াত। নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোঃ মিলন মোর্শেদ সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার,কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ,আবু আবরার চিস্তি,আহমদ শাহ মোর্শেদ,এমদাদ সায়ীফ,ইলিয়াস শাহ,শেখ নয়ীমুদ্দীন,শেখ হানিফ,রেজাউল কাউসার,মাইনউদ্দিন টিটু সহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।প্রধান বক্তা ইমাম হায়াত বলেন,মানবতার রাজনীতি না থাকলে একক গোষ্ঠী বাদি স্বৈরারাজনীতির গ্রাসে জীবন-রাষ্ট্রও ধর্ম ধ্বংস হয়ে যাবে। মানবতার বিধ্বংসী মিথ্যা-জুলুম-স্বৈরতার ধারক একক গোষ্ঠিবাদি সকল অপশক্তির অপরাজনীতি গ্রাস থেকে অবরুদ্ধ জীবন,ধর্ম,দেশ,রাষ্ট্র, গনতন্ত্র ও পরাজিত মানবতার মুক্তির একমাত্র উপায় ইনসানিয়াত বিপ্লব।

প্রধান অতিথি ফাতেমা হায়াত বলেন,একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতার বরে ক্ষমতাসীন গোষ্ঠীর একক মতবাদ চাপিয়ে দেওয়া হয় বলে সত্য ও জীবন রুদ্ধ হয়ে যায়।আমরা চাই মানবতা।বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন