ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:১১

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উলক্ষে ১ জানুয়ারী (বুধবার) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হয়। দলীয কার্যালয় থেকে র‌্যালি বের করে, আলফাডাঙ্গা পরিবহন স্টান্ডে আলোচনা সভা করে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ারেশ উর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বোয়ালমারী সরকারী কলেজের সাবেক ভিপি ফরিদপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশি শামসুদ্দিন মিয়া ঝুনু। প্রধান বক্তা ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম খোশবুর রহমান খোকন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আবু সালেহ মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হেমায়েত হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আজিজ, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহামুদুল হাসান ইয়াদ পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক আরব আলী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক কাজী কাকুল, উপজেলা মৎসজীবীদলের আহবায়ক মোঃ লায়েকুজজামান, উপজেলা বিএনপির, সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম শিকদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি