ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় সকলকে কাজ করতে হবে : মৎস্য অধিদপ্তর উপপরিচালক


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:৩৯

হালদা বাংলাদেশের একটি বিশেষ নদী। মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে হালদা নদীর বিশেষ মহত্ব রয়েছে। বাংলাদেশের জলবায়ু কৃষি চাষের উপর যেমন উপযোগী তেমনি মৎস্য চাষের জন্য উপযোগী। দেশে তেল ও গ্যাস সম্পদ শেষ হতে পারে কিন্তু মৎস্য সম্পদ শেষ হবেনা। তিনি আরো বলেন, আমার দেশ, আমার নদী আমাদেরকেই রক্ষা করতে হবে। তাই মৎস্য সম্পদকে সুরক্ষায় রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক সহ আমাদের সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন একথা বলেন। 

মৎস্য অধিদপ্তর এর হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এসময় কাপ্তাই উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোঃ এরশাদ বিন শহীদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাশ, প্রকল্প পরিচালক মুহম্মদ মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ, কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারি, কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি মোঃ লোকমান আহামেদ, কাপ্তাই হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন প্রমুখ। এসময় উপস্থিত মৎস্যজীবিরা  তাদের বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন।

প্রসঙ্গত, সেমিনারে বক্তারা হালদা নদীর সাথে সংযুক্ত ১৭টি খাল এবং চারটি নদী যথাক্রমে কর্ণফুলী, শিকলবাহা, চাঁদখালী এবং সাঙ্গু নদীতে প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধে প্রশাসনের ভূমিকা কামনা করেন।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার