ভাগনেকে অপহরণ করলেন মামা
রাজধানীর মিরপুর থেকে ভাগনেকে অপহরণের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। উক্ত ঘটনায় অভিযুক্ত দুই মামাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, মামাদের কাছে পূর্বের পাওনা টাকা দাবি করলে একপর্যায়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। সেই শত্রুতার জের ধরে ভাগনে ইমরান কে অপহরণ ও হত্যাচেষ্টা করেন।
জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ঢাকার মিরপুর থেকে ভাগনে ইমরান(২৬) কে সাদা রঙের পিকআপে তুলে সাভারের বিরুলিয়া এলাকায় একটা ওয়ার্কশপ কারখানায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে জখম করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে থাকা টয়লেটে গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবহিত করে। অপহরণকারীরা বুঝতে পেরে ইমরানকে নিয়ে অন্যত্র চলে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাগনেসহ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন-- মোঃ সাইফুল ইসলাম শেখ(৫২), মোঃ পিকুল শেখ(৩৭)। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার(১ জানুয়ারি) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি; শামীম শেখ(৩৪), হাফিজ শেখ(২৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আসামিদের তিনজন(৩) সম্পর্কে মামা হন বলে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা, সাব - ইন্সপেক্টর ওয়াজেদ আলী বলেন, অপহরণ হওয়া ইমরানকে রাতেই উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজন কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীদেরকে ৫ দিনের রিমান্ড চেয়েছি।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়