হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের নতুন মোতাওয়াল্লী মাখদুমা পন্নী
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মোহাম্মদ হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেটের নতুন মোতাওয়াল্লী হলেন ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী। দাউদ খান পন্নীকে অপসারণ করে গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে ওয়াকফ প্রশাসক উম্মুত তিজান মাখদুমা পন্নীকে মোতাওয়াল্লী নিয়োগ করেন।
ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী হায়দার আলী খান পন্নীর পৌত্র উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসাবিদ মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর বড় মেয়ে। এর আগে মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তাঁরই চাচা দাউদ খান পন্নী। কিন্তু ওয়াকফ আইন ভঙ্গ করে সম্পত্তি আত্মসাৎ করায় দাউদ খান পন্নীকে মোতাওয়াল্লীর দায়িত্ব থেকে অপসারণ করে ওয়াকফ প্রশাসন। তার আগে অসিয়ত মোতাবেক মোতাওয়াল্লী ছিলেন নব নিযুক্ত মোতাওয়াল্লী উম্মুত তিজান মাখদুমা পন্নীর পিতা।
প্রকাশ, ১৯২৫ সাল থেকে করটিয়া ছোট তরফের জমিদারদের সম্পত্তি হায়দার আলী খান পন্নী ওয়াকফ আল আওলাদ এস্টেট এবং হায়দার আলী খান পন্নী ওয়াকফ লিল্লাহ এস্টেট হিসেবে মোতাওয়াল্লী নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন