কাপ্তাইয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ডাঃ রহমত উল্লা। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি যুগ্ন সম্পাদক দিলদার হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী আকবর সুমন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ইয়াসিন মামুন, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা। এসময় কাপ্তাই উপজেলার সোনালী দিনের সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল, আনিসুর রহমান, শামসুজ্জামান চৌধুরী রকি, হারুনর রশিদ রতন, নুর নবী শফু, সেকান্দার আলী, তারেক, টিংকু,মিজানুর রহমান,মাহাফুজ আলম এরং উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, কর্ণফুলী কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল্লা আল মামুন অপু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত