ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আলফাডাঙ্গায় অবসরপ্রাপ্ত সচিবের সংবাদ সম্মেলন


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ৪:৪১
ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি বিক্রির টাকা না দেওয়ায় এবং অতিরিক্ত জমি জবর দখলের পায়তারার অভিযোগে সদ্য অপসারীত মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অবঃ) সাবেক সচিব (ফুড পরিচালক) বীর মুক্তিযোদ্ধা এস. এ. কে আজাদ (৭৫)। তিনি উপজেলাধীন পানাইল গ্রামের বাসিন্দা। 
লিখিত বক্তব্য তিনি বলেন, বিগত ১৩ আগস্ট ২০২৩ তারিখে আলফাডাঙ্গা পৌরসভার সদর বাজারে ৬ শতাংশ মধ্যে তিন শতাংশ জমি ততকালীন পৌর মেয়র আলী আকসাদ ঝন্টুর নিকট রেজিস্ট্রার করে বিক্রয় করি। তিন শতাংশ জমির মুল্য বাবদ এক কোটি টাকা দেওয়ার কথা বলে রুপালি ব্যাংকে নিয়ে যায়। ব্যাংকে যাওয়ার পর একাউন্টে টাকা না থাকায় ৫০ লক্ষ টাকার চেক দেন ঝন্টু, আর ৫০লক্ষ টাকা নগদে দেওয়ার কথা বলে মেয়র ঝন্টুর বাসায় আমাকে নিয়ে যায়। বাসায় যাওয়ার পরে নগদ ২০ লক্ষ টাকা দেয় এবং ৩০লক্ষ টাকা আগামী সপ্তাহে দেওয়ার কথা বলে সময় নেন। পরবর্তীতে ২৭ আগস্ট আরও ৫লক্ষ টাকা দেন। এমতাবস্থায় বাকী ৭৫লক্ষ টাকা পরিশোধের জন্য আগের চেক ফেরত নিয়ে পরবর্তী একটি চেক প্রদান করেন। আজ ১৬ মাস বাকী ৭৫ লক্ষ টাকা ফেরত না দিয়ে তালবাহান করছেন মেয়র ঝন্টু। তিনি আরও বলেন টাকা চাইলে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে ঝন্টু। এখন পাওনা টাকা না দিয়ে আমার বাকী তিন শতাংশ জমি দখলের পায়তারা করছেন।
সদ্য অপসারীত মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, আমি তার পাওনা টাকা পরিশোধ করেছি,আমার নিকট কোন টাকা পাবে না।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার