ধামইরহাটে মাদক সেবনকালে কথিত সাংবাদিক সাজু খন্দকারসহ আটক ৬
নওগাঁর ধামইরহাটে মাদক সেবনকালে কথিত সাংবাদিক সাজু খন্দকারসহ ৬ মাদকসেবীকে আটক করেছে র্যাব। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আগ্রাদ্বিগুন ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্প জানায়, র্যাব-৫-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ (সিপিসি) জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকিরের নেতৃত্বে শনিবার দুপুর দেড়টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার ভাতগ্রাম বনিহারি গ্রাম নামক এলাকায় মাদক সেবনের খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় বিডি স্টার অনলাইন টিভির নওগাঁ জেলা প্রতিনিধি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের শিশু গ্রামের মোজাফফর রহমানের ছেলে কথিত সাংবাদিক সাজু খন্দকার (৩১), মৃত দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮), ভাতগ্রামের আ. ছামাদের ছেলে শামিম রেজা (২২), বনিহারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হারুন অর রশিদ (৩৫), কুমরইল গ্রামের শ্রী চন্দ্র তিগ্যার ছেলে শ্রী রুপচান তিগ্যা (২৫), রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুককে (২৬) হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানায়।
এমএসএম / জামান
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা
কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার
পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭
পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ