ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

থামছে না কাতিহার হাটের অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নীরব ভূমিকায়


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৪-১-২০২৫ বিকাল ৫:৩২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুরহাটে থামছেনা অতিরিক্ত টোল আদায়। শনিবার (৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এনিয়ে বিভিন্ন ক্রেতা অভিযোগ করেছেন।

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী গরুপ্রতি ২৩০ টাকা ও ছাগলপ্রতি ৯০ টাকা টোল আদায় করা যাবে। কিন্তু এ নিয়মনীতির তোয়াক্কা না করে হাটের ইজারাদার গরুপ্রতি ৫০০ ও ছাগলপ্রতি ১৬০ টাকা আদায় করছেন।

হাটে আসা বিরাশি গ্রামের গরু ক্রেতা পবিরুল ইসলাম জানান, আমি আজ হাটে ২টা গরু কিনেছি, গরু প্রতি লেখাই ৫০০ টাকা করে নিয়েছে। কিন্তু রসিদে আবার টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে না। এভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। অপরদিকে এক ছাগল ক্রেতাও একই অভিযোগ করেন। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির