আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুটিং ইউনিট থেকে জানা গেছে, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।
’অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন।
এদিকে, আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল। সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে। আপাতত তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা।
এমএসএম / এমএসএম
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী