ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

লেখাপড়ার ঘাটতি পূরণে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৫:৪৭

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ঘাটতি পূরণে কিছু নতুন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চাঁদপুরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ ছিল। আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম। সেখানে কিছু শিক্ষার্থীর টেলিভিশন দেখার বা অনলাইন ক্লাসের সুযোগ ছিল না, তখনই আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি।

‘অ্যাসাইনমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হলেও ক্লাসের মতো ষোলআনা শিক্ষার কোনো বিকল্প নেই। সে ঘাটতি রয়েই গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর সে ঘাটতি পূরণে সুনির্দিষ্ট বেশকিছু পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’

সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, নৌ-পুলিশের এসপি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ নাসিম আক্তারসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২