ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ১২:১৪

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় বলিউড। এদিকে বর্ষবরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। সম্প্রতি মুম্বাই  বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন তারা। আর সে থেকেই তাদের সম্পর্ক নিয়ে এবার নতুন সমীকরণ নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ২০০৭ সালে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়। চার বছর পর নায়িকার কোলে আসে আরাধ্যা। আর বিবাহবিচ্ছেদের গুঞ্জনে বলিউড তোলপাড় হয়ে ওঠে গত বছর থেকে। সে বছরের প্রায় পুরোটা সময়ই অভিষেক-ঐশ্বরিয়াকে  তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। বিভিন্ন অনুষ্ঠানে আলাদাভাবে অবস্থান নিয়েছেন তারা। এরপর থেকেই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। 
গত বছর সামাজিক মাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক করেন অভিষেক। তারপরে আবার নেটিজেনদের একাংশ ঐশ্বরিয়ার সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেন।
তবে শনিবার ইন্টারনেটে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায়, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া। তাদের পেছনে রয়েছেন অভিষেক। বেরিয়ে আসার পর অভিষেককে ঐশ্বরিয়ার জন্য গাড়ির দরজা খুলতেও দেখা যায়। তারপর গাড়ির সামনের আসনে গিয়ে বসেন অভিষেক।
অভিষেক এবং ঐশ্বরিয়ার এই ভিডিও ছড়িয়ে পড়তেই হাফ ছেড়েছেন দম্পতির অনুরাগীরা। তাদের একাংশের মতে, একসঙ্গে ঘুরতে যাওয়ার অর্থ, সম্পর্ক জোড়া লাগছে। কোনও সমস্যা থাকলে নিশ্চয়ই তারা একসঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতেন না।

 

Aminur / Aminur

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না