ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কষ্টে দিন পার করছে মহেশখালীর মিষ্টি পানের চাষিরা,চান সরকারি সহয়তা


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ৩:৪৮

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার পানের সুনাম দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।পান রসিকদের কাছে বেশ জনপ্রিয় মহেশখালীর মিষ্টি পান।দেশের কিছু অভিজাত রেস্তোরাঁয় খাবার শেষে এক খিলি মিষ্টি পান মিলে বিনা পয়সায়।এছাড়া সামাজিক আচার অনুষ্ঠানে প্রচলন সুপ্রাচীন কাল থেকে রয়েছে।মহেশখালী পান নিয়ে চট্রগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী প্রয়াত শেফালী ঘোষের কালজয়ী গান "যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহেশখালীর মানের খিলি তারে বানাই খাওয়াইতাম" পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।অতিথি আপ্যায়নে এখানকার পান অপরিহার্য অনুসঙ্গ মনে করে এই গান গেয়েছিলেন।

দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় বেষ্টিত দ্বীপ মহেশখালীতে শুধু যে মিষ্টি পানের আবাদ হয় তা নয়। এখানে চাসি পানের আবাদ ও হয়।এখানকার ১৬০০শ একর জমিতে মিষ্টি ও চাসি পানের বরজ রয়েছে প্রায় ৮হাজারের ও বেশি।এখানকার পাহাড় ও সমতল দুই ধরনের জমিতে চাষাবাদ হয়।প্রাচীনকাল থেকেই দ্বীপ বাসিরা এখানে পান চাষ শুরু করে।বর্তমানে মহেশখালীর পানচাষীর সংখ্যা প্রায় ২০হাজারেরও বেশি।

এখানকার পানচাষীরা সপ্তাহে একবার পান তোলে তা মহেশখালীর বিভিন্ন অঞ্চলে তা পাইকারদের কাছে বিক্রি করেন।এরপর এগুলো দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর গুলোতে আড়তের মাধ্যমে সারা দেশে বিপনণ হয়।

প্রতি সপ্তাহে মহেশখালীতে ৩- ৪ কোটি টাকা মুল্যের পান বিক্রি হয়। যার একটি অংশ রপ্তানি হয় বিদেশে।এখানকার চাষিদের মতে পানের রপ্তানি বাড়ানো গেলেই বাজারে দর ভাল পাওয়া যাবে।

পানচাষি আব্দুল করিম বলেন,পানের দাম বাড়ছেনা বরং কমে গেছে, আগে পানের দাম ছিল বিড়িতে ৫শ টাকা।এখন বিক্রি করতে হচ্ছে ৩শ টাকা। এতে খরচ পোষাচ্ছে না।

একাধিক পানচাষী অভিযোগ করে বলেন,দেশে বিদেশে পানের চাহিদা আছে বেশ। তবু ও আবাদের সামগ্রিক ব্যয় মিটিয়ে লাভজনক না হওয়ায় দিন দিন পান চাষে আগ্রহ হারাচ্ছে।  শ্রমিকের দাম,বরজের খরচ ও আনুসঙ্গিক জিনিস পত্রের দাম বৃদ্ধি পাওয়ায় পানচাষে অনিহা প্রকাশ করছে চাষিরা। এসববের মাঝেও যদি পান আমদানি করা হয়, তাহলে মিষ্টি পানের চাষ একেবারে ও ধংস হয়ে বলে অভিযোগ চাষিদের।

মহেশখালী উপজেলার (ভারপ্রাপ্ত ) কৃষি অফিসার মো: আনোয়ার হোসেন বলেন,বিদেশে মহেশখালীর মিষ্টি পান রপ্তানির বিষয়ে সরকারের উর্ধতন কর্তৃপক্ষেকে ইতিমধ্যে জানানো হয়েছে।এবং পান চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।চাষিদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার