ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মানবতার রাজনীতিই মানবতার অস্তিত্ব : ইমাম হায়াত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ৪:২৯

একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতির উদয় করার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।শনিবার (৪ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া উপজেলার চিনাইর কলেজ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ইমাম হায়াত বলেন, বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে। মানবতার রাজনীতি মানবজীবনের সকল সংকটের সমাধান।

তিনি আরও বলেন, একমাত্র মানবতার রাজনীতিই চলমান গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে মুক্ত করে সব মানুষের জীবনভিত্তিক ও সব মানুষের জন্য শান্তিময় নিরাপদ নতুন মানবিক রাষ্ট্র ও সব মানুষের বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক বৈষম্য-বিভেদ-বিদ্বেষমুক্ত মানবতার নতুন বিশ্ব গড়ে তোলার অবিকল্প উপায়।
ইনসানিয়াত বিপ্লবের বাইরে যেমন মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্রের সংজ্ঞা নেই তেমনি জীবনের স্রষ্টা ভিত্তিক আত্মপরিচয় ও সত্য ভিত্তিক সংজ্ঞা নেই উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ভাষা-গোত্র-দেশ-রাষ্ট্র-লিঙ্গ-বর্ণ-বর্ডার ইত্যাদি বস্তুর ভিত্তিতে বস্তুবাদি আঁধারে মানবসত্তার বিলুপ্তি ঘটে মানবাত্মার আত্মিক মৃত্যু ঘটে গেছে। যে আত্মিক মৃত্যুর আধার থেকে মুক্ত হয়ে পরম সত্য দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানবসত্তার পুনরুজ্জীবন ই ইনসানিয়াত বিপ্লবের মূল দর্শন।
বি-বাড়িয়া সদর উপজেলার চিনাইর কলেজ ময়দানে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য হাদিস বিশারদ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ । জনসভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বিশেষ অতিথি ছিলেন, মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিত্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, আব্দুল আওয়াল, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ প্রমুখ।

এমএসএম / এমএসএম

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ