ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-৯-২০২১ বিকাল ৬:১

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের উদ্যোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মারতা গ্রামে শনিবার ‘Agricultural products processing technology development’’ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ-১-এর মাঝে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পেয়ারা ও আনারসের প্রক্রিয়াজাতকরণ (পেয়ারার ন্যাচারাল জেলি এবং পেয়ারা ও আনারসের মিশ্র ন্যাচারাল জেলি) পদ্ধতি বিস্তারের লক্ষ্যে Asian Food and Agriculture Cooperation Initiative (AFACI), RDA, Korea-এর অর্থায়নে পরিচালিত এ কর্মশালায় ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান মো. হাফিজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম। প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও AFACI-APPT, Bangladesh প্রকল্পের পিআই ড. মোহাম্মদ মাইনউদ্দিন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারির পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পের কো-পিআই আশফাক আহমেদ সবুজ। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. নাজিরুল ইসলাম বলেন, এক সময় আমরা বিদেশ থেকে খাদ্য সাহায্য গ্রহণ করলেও এখন আমরা খাদ্য উদ্বৃত্তের দেশ। বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরকারের এ লক্ষ্য অর্জনে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আমরা চাই খাদ্য যেমন পুষ্টিকর হবে, তেমনি হবে নিরাপদ। ফসল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একদিকে যেমন পুষ্টি নিশ্চিত করা যাচ্ছে, অন্যদিকে কৃষকের আয় আরো বৃদ্ধি পাচ্ছে। তিনি পেয়ারার কেমিক্যালমুক্ত ন্যাচারাল জেলি তৈরির ওপর গুরুত্বারোপ করে প্রশিক্ষণটি ফলপ্রসূ করতে ভবিষ্যতে এর কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।

এমএসএম / জামান

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা