বিএসএমএমইউতে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত
পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ প্যানক্রিয়াস বা অগ্নাশয়। প্যানক্রিয়াসের কাজ হল পাচক রস বা এনজ়াইম তৈরি করে খাবার হজম করা। আর ইনসুলিন বা ব্লাড সুগার নিয়ন্ত্রণকারী হরমোন তৈরি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। অথচ গুরুত্বপূর্ণ এই প্যানক্রিয়াসে ইনফেকশন, পাথর, টিউমার ও ক্যান্সার প্রভৃতি রোগ হতে পারে। সাধারণত প্যানক্রিয়াসের যে অঞ্চলে গরম বেশি পড়ে সে অঞ্চলে পাথর বেশি হয়।
আশার কথা যে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান নিজের মেধা দিয়ে প্যানক্রিয়াস পাথর অপসারনের এক পদ্ধতি আবিষ্কার করেছেন যার নাম ‘সহিদ পদ্ধতি'। এর সফলতার হার প্রায় শতভাগ। জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, ব্রাজিলসহ বিভিন্ন দেশে এই পদ্ধতির সফল উপস্থাপন করে ব্যাপক সাড়া পাওয়া গেছে। নতুন এই পদ্ধতি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকেও উজ্জ্বল করেছে।
রবিবার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে আয়োজিত ‘প্যানক্রিয়াস পাথরে সহিদ পদ্ধতি' শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও বিশেষ আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এসিআই ফার্মাসিউটিক্যালসের পৃষ্টপোষকতায় এ পদ্ধতির বিস্তারিত দিক তুলে ধরেন এর আবিষ্কারক অধ্যাপক ডা. সহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বিশেষ আলোচক ছিলেন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মহসিন চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. সারোয়ার আহমেদ সোবহান।
অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান বলেন, ২০১০ সালের ১ জানুয়ারি থেকে নিজস্ব এই পদ্ধতির মাধ্যমে অপারেশন শুরু করি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ২১১টি সার্জারি করেছি।
তিনি বলেন, প্যানক্রিয়াস পাথর চিকিৎসায় পুরাতন অনেক পদ্ধতির চেয়ে সহিদ পদ্ধতির সফলতা অনেক বেশি। এ পদ্ধতিতে চিকিৎসায় সময় কম লাগে, রক্তপাত খুবই সামান্য, কোন প্রকার জটিলতা নেই, মৃত্যুর হার শূন্য। পুরাতন পদ্ধতিতে ব্যথা নিরাময়ের হার মাত্র ৬০ থেকে ৭০ ভাগ, সেখানে এই পদ্ধতিতে ব্যথা নিরাময়ের হার ৯৬ ভাগ।’
তিনি জানান, যারা মদ পান করেন তাদের মাঝে এ রোগের হার বেশি। রোগের লক্ষণ হচ্ছে, পেটে ব্যথা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ওজন কমে যাওয়া, ব্যথার তীব্রতা ইত্যাদি।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন