তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ছালাম, সম্পাদক নূর মোহাম্মাদ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির মিটিং সম্পন্ন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আব্দুস ছালাম বিএসসির সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির মিটিং সম্পন্ন হয়।
এতে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম বিএসসি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মাদ। উপজেলায় অবস্থিত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ দিনব্যাপী এই মিটিংয়ে অংশগ্রহণ করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
এ ব্যাপারে নবনির্বাচিত উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম বিএসসি বলেন, সকলে মিলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমার সাধ্যের মধ্যে পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ।
তিনি আরো বলেন, শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করেছি, করছি এবং কাজ করে যাব। আমাকে সভাপতি পদ ও নূর মোহাম্মাদকে সাধারণ সম্পাদক পদ দেয়ার জন্য উপস্থিত সকল শিক্ষক-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সবাই দোয়া করবেন যেন আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি।
জামান / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ