বইমেলায় আসছে তরুণ কবি বায়েজিদ বোস্তামী’র ‘নষ্ট পরাগ’
মনের লালিত স্বপ্ন বাস্তবায়ন কি না তা জানা নেই। তবে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার লেখালেখি। কাব্যগন্থ ও গল্পগ্রন্থ লেখার মাধ্যমে সমাজকে পরিবর্তনের চেষ্টা থেকেই একের পর এক বই লেখে যাচ্ছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের তরুণ কবি বায়েজিদ বোস্তামী।
তার প্রথম কাব্যগ্রন্থ ‘নষ্ট পরাগ’ বইটি প্রকাশ হয়েছে। আগামী বই মেলায় তার লেখা কাব্যগ্রন্থটি পাওয়া যাবে প্রহেলিকা প্রকাশনীর স্টলে। কবির এ পর্যন্ত প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ৫টি।। ‘নষ্ট পরাগ’ বইটি Rokomari.com সাইটেও অর্ডার নেয়া হচ্ছে।এর আগে, তরুণ এই লেখকের যৌথ কাব্যগ্রন্থ গুলো পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। এবারের তার একক কাব্যগ্রন্থে নিজের লেখা ৬৪ পৃষ্ঠার বইটিতে ৬৩ টা কবিতা স্থান পেয়েছে।
জানতে চাইলে বায়েজিদ বোস্তামী বলেন, ‘আলহামদুলিল্লাহ, এর আগে যৌথ কাব্যগ্রন্থ গুলো প্রকাশ হয়েছে। পাঠকদের মাঝে ভালোই সাড়া পেয়েছি। আসছে বই মেলাতে আমার একক কাব্যগ্রন্থ ‘নষ্ট পরাগ’ বইটি পাওয়া যাবে। আশা করি, খুব সহজেই আমার লেখা কবিতাগুলো পাঠকদের মন জয় করে নিতে পারবে।’
বই সম্পর্কে লেখক জানান, বইটি মূলত এ প্রজন্মের তরুণদের জন্য। সম্পর্কের ভাঙা-গড়া, আর মান-অভিমানের সরু পথ দিয়ে চলে যায় জীবন। সে জীবনের হাসি-কান্নার মতো জীবনের গুরুত্বপূর্ণ অনুসঙ্গ বিধৃত হয়েছে ‘নষ্ট পরাগ’ বইয়ে। বইটিতে তিনটি বিষয় নিয়েই লিখিত হয়েছে। যদিও সম্পূর্ণ তুলে ধরা যাবে না কখনোই তবে কিছুটা তুলে ধরতে পেরেছি বলে আশা করছি। মানুষের জীবন সুখ, দুঃখ আর ভালোবাসাই এই গ্রণ্থের উপজীব্য বিষয়। এর মধ্যে রয়েছে স্বদেশের প্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম আর সবচেয়ে বেশি যে বিষয়টি রয়েছে তা হলো মানুষের বিরহ বা দুঃখ। প্রেমের চেয়ে দ্রোহকেই প্রাধান্য দেয়া হয়েছে বইটিতে। আশা করছি পাঠকের হৃদয় নাড়াতে সামান্য পথ্য হিসেবে কাজ করবে "নষ্ট পরাগ" এর কবিতা গুলো।
বায়েজিদ বোস্তামী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামে জন্ম গ্রহন করেন। গ্রামের মাঠ-ঘাটে বেড়ে উঠা বায়েজিদ বোস্তামী ঐইচএসসি পরীক্ষা দেন রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে। বর্তমানে সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজে ৪র্থ বর্ষে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে