টঙ্গীতে ঋণ না নিয়েও বৃদ্ধার হাজতবাস
টঙ্গীর মাছিমপুর এলাকার মোসা. রেহেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মহিলা ঋণ না নিয়েও হাজতবাস করছেন। টঙ্গী নুপুর মালটিপারপাস সমিতির সাধারণ সম্পাদকসহ কয়েকজন প্রতারক ঋণের টাকা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ২০১৩ সালের ১০ মার্চ টঙ্গীর মাছিমপুর এলাকার নুপুর মালটিপারপাস নামের তৎকালীন সাধারণ সম্পাদক মো. ছামিউল হক ও তার সহযোগী মো. খালেক এবং শাহিদা বেগম ও মিনারা মিলে স্থানীয় বৃদ্ধা মহিলা রেহেনা বেগমকে ৫০ হাজার টাকা ঋণ দেয়ার কথা বলে তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে টঙ্গী শাখা জনতা ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের নমিনি ওই প্রতারক চক্রের লোককে প্রধান করে একটি চেক বই উঠিয়ে দেয়। পরে তার কাছ থেকে সাদা দুটি চেকের পাতা, যার নং-এসবি-১০-৩৯৯১৫০১/এসবি-১০-৩৯৯১৫০২ ও ১৫০ টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে বৃদ্ধার স্বাক্ষর নেন। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি ছবি নিয়ে নেয়। কিন্তু ঋণের টাকা না দিয়ে প্রতারক চক্র উক্ত সমিতি বৃদ্ধাকে সাহিদার জিম্মাদার বানিয়ে ঋণের টাকা সাহিদাকে দিয়ে দেয়।
এদিকে সমিতির ম্যানেজার মো. দুলাল, সাধারণ সম্পাদক মো. ছামিউল হক ও সদস্য খালেক, সাহিদা, মিনারা মিলে এই সম্পূর্ণ টাকা আত্মসাত করে। এরই পরিপ্রেক্ষিতে মোছা. রেহেনা বেগম ও তার ছেলে মো. মাসুম জানতে পেরে টঙ্গী মডেল থানায় পর পর তিনটি সাধারণ ডায়েরী করেন, যাহার নং-১২৭২/১১৫৬/১৪৪০। সমিতির সাধারণ সম্পাদক মো. ছামিউল হক তিনি মোছা. রেহেনা বেগম ও সাহিদা বেগমের নামে জমাকৃত ডিজনার চেক দুইজনের কাছে ২ লাখ টাকা দিয়েছে বলে দাবী করেন। এই টাকা উদ্ধার করতে না পেরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত-২ গাজীপুর সিআর মোকদ্দমা রুজু করেন। মোকদ্দমা নাম্বার-৪১০/২০৩১। এরপর এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এই মামলায় সাহিদা বেগম জামিনে থাকলেও মোছা. রেহেনা বেগম হাজতে আছে বলে তার ছেলে মো. মাসুম জানান। মাসুম দাবি করেন, তার বৃদ্ধা মা কোনো টাকা-পয়সা নেননি বরং তারা ষড়যন্ত্র করে তার মার কাছ থেকে সাদা চেক পাতা ও স্ট্যাম্প নিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে এই টাকা দাবি করেন। এই মামলার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার চাই। তার মাকে ষড়যন্ত্রমূলক মামলায় গত ২৯ আগস্ট বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা পুলিশ আটক করে।
বর্তমানে উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান নারায়ণগঞ্জ জেলা কর্মরত। তিনি মুঠোফোনে জানান, প্রাথমিক তদন্তে প্রতারণার বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে ওই প্রতারক চক্রের সদস্যরা অদ্যাবধি পলাতক রয়েছে। এই ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা নিয়ে আমাদের জাতীয় অপরাধ বিচিত্রায় আরো বেশকিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে থাকবে আরেকটি প্রতিবেদক।
জামান / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন