তদারকি নেই সংশ্লিষ্টদের
সিংগাইরে ব্রীজের গাইড ওয়ালে ধস্ : ঝুঁকির শঙ্কা
সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপের দেউলি কবরস্থানের পাশের ব্রীজটির গাইড ওয়ালের উভয় পাশেই দেখা দিয়েছে বড় ধরনের ধস্। এতে করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বিভিন্ন যানবাহন।
জানা গেছে, গত ২০১৬-২০১৭ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ৪০ ফুটের এ ব্রীজটি নির্মাণে ব্যয় হয় ৩০ লাখ ৯০ হাজার বিশ টাকা। দায়িত্বে অবহেলা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসিনতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসএফ এন্টারপ্রাইজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এবং নাম মাত্র দায়সারা কাজ করে নিজেদের আখের গুছিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে দেউলি হোসেনের বাড়ির সামনে একই সমান দৈর্ঘ্য ও মূল্যের আরও একটি ব্রীজের অবস্থা নাজেহাল। একই অর্থ বছরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজ এ ব্রীজটি নিমার্ন করেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দেউলি ব্রীজের উভয় পাশের গাইড ওয়ালের মাটি সড়ে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেকটা সাবধানতা অবলম্বন করে ছোট বড় বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। দেউলি গ্রামের হোসেনের বাড়ি সংলগ্ন আরও একটি ব্রীজের অবস্থা প্রায় একই। উভয় পাশের গাইড ওয়ালের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়ও এতে মাটি-বালু ফেলে কোনরকমভাবে যাতায়াতের জন্য অস্থায়ী মেরামত করেছেন। দেউলি গ্রামের বিশিষ্ট যুবক থানা সেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কাশেম খাঁন দৈনিক রুপালি বাংলাদেশ কে বলেন, বিগত সময়ে আওয়ামীলীগের দোসররা লুটেপুটে খেয়েছে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। নিম্নমানের উপকরণ ব্যবহার করে সরকারি অসৎ কর্মকর্তাদের সাথে আঁতাত করে আওয়ামীলীগের দোসরা বেশিরভাগ টাকা কমিশন ও পার্সেন্টস বানিজ্য করেছে। ব্রীজটির গাউড ওয়াল দীর্ঘদিন যাবৎ এ দশায় পরিণত হয়ে আছে দেখার জন্য কেউ নেই। ব্রীজটির পাশের বাড়ির মালিক আব্দুল হালিম খান বলেন, পেশায় আমি প্রাইভেটকার চালক। প্রতিদিন এ ব্রীজ হয়েই আমার যাতায়াত করতে হয় বাধ্যতামূলকভাবেই। আমি নিজেই দুই বার উদ্যোগ নিয়ে নিজের অর্থ দিয়ে ৫ ট্রাকভর্তি বালু ও মাটি ফেলেছি। কিন্তু সে সমস্যা দীর্ঘস্থায়ী সমাধান হয়নি। এদিকে জয়মন্টপ, দেউলি, দশানি ও কিটিংচরসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার লোকের যাতায়াতের মাধ্যম এ ব্রিজটি। তাছাড়া কেন্দ্রীয় কবরস্থান, ২টি মহিলা মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে সেখানে। প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থী, কৃষক-শ্রমিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন যাতায়াত করে থাকেন এ ব্রীজটির ওপর দিয়ে। বিভিন্ন ধরনের শাক-সবজি বিক্রির উদ্দেশ্যে স্থানীয় আড়ৎসহ রাজধানী ঢাকায়ও নিয়ে থাকেন চাষীরা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়া লাগে ব্রীজটি দিয়ে। সংশ্লিষ্টদের ব্রীজটির গাইড ওয়াল মেরামত করতে এলাকাবাসির পক্ষে জোড়ালো দাবি জানানো হয়।
সিংগাইর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া দৈনিক রুপালি বাংলাদেশ কে বলেন, আমি ঐ এলাকায় সরেজমিনে দেখার জন্য লোক পাঠাবো। অবশ্যই এ ব্রীজের গাইড ওয়ালে ধস ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা