ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান পদে প্রফেসর মোফাখখারুল ইসলাম


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ২:৪৩

 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলেন প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম। 

বুধবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী'র তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ জানিয়েছেন৷ 

প্রেস বিজ্ঞপতিতে বলা হয়, সকালে বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদের বিধি অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. নূরুল ইসলাম খাঁন, উপ-সচিব(প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হুমায়ন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে নতুন চেয়ারম্যানের সাথে কাজ করার অঙ্গীকার করেন। নব দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান তাঁর অফিস কক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত