ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ৩:৪৭

শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেওয়ার পর ঐ টাকা আদায়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রের হামলায় একজন নিহত হয়েছে। নিহত ঐ ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ঐ এলাকার তোরাব আলীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দক্ষিণ কালিনগর দুদুয়ারখাল ব্রীজপাড় বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলেদের সাথে সুদে ঋণ গ্রহীতা রিকশা চালক তারা মিয়ার দ্বন্দ্ব চলছিল। ঐ দ্বন্দ্বের জেরে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ব্রীজপাড়ে থাকা দেলোয়ারের ছেলের দোকানের সামনে তারা মিয়ার সাথে বাকবিতন্ডায় জড়ায় আব্দুস সামাদের তিন পুত্র শেখ ফরিদ, আলম ও রবিউল। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারার মিয়ার মামাতো ভাই মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন ফেরাতে যান। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে দেলোয়ার মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট